ধর্মের জন্য অভিনয় ছেড়ে দিলেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০০ পিএম, ২৬ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
বছর খানেক আগে ‘দঙ্গল’ খ্যাত তরুণ অভিনেত্রী জাইরা ওয়াসিম অভিনয় ছেড়ে দিয়েছেন ইসলাম ধর্ম যথাযথভাবে পালনের জন্য। এছাড়া ‘ওয়াজা তুম হো’ খ্যাত অভিনেত্রী সানা খানও বেছে নিয়েছেন ধর্মের পথ। অভিনয় ছেড়ে তিনি এখন স্বামীর সঙ্গে সংসার আর ধর্মীয় কাজে ব্যস্ত।
এবার বিনোদন জগত ছাড়ার ঘোষণা দিলেন আরেক ভারতীয় অভিনেত্রী। তার নাম অনাঘা ভোঁসলে। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় এ অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে একটি বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন।
অনাঘা জানান, ধর্ম পালনের জন্যই তিনি অভিনয় ছেড়েছেন। এখন থেকে তিনি ঈশ্বরের সেবা করতে চান। কয়েকদিন আগেই তিনি অভিনয় ছাড়ার বিষয়টি জানিয়েছেন। এবার অফিসিয়ালি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করলেন।
অভিনেত্রী লিখেছেন, ‘এতদিন আপনারা যে ভালবাসা, আশীর্বাদ আমাকে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে এবার অভিনয়কে চিরকালের জন্য বিদায় জানাচ্ছি। আর আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে শ্রদ্ধা করবেন ও সমর্থন জানাবেন। আমার ধর্মীয় বিশ্বাসের জন্যই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।’
অন্যদের প্রতি আহ্বান জানিয়ে অনাঘা লিখেছেন, ‘আপনারাও আপনাদের কাজ করে যান, তবে খেয়াল রাখবেন তাতে যেন আপনার আধ্যাত্মিক পথ ও কৃষ্ণসেবা বিঘ্নিত না হয়। আর কোনও মানুষ বা কাজের জন্য যদি আপনাদের আধ্যাত্মিকতার সঙ্গে দূরত্ব তৈরি হয়, সেখান থেকে বেরিয়ে আসুন।’
উল্লেখ্য, বাংলা ধারাবাহিক ‘শ্রীময়ী’র হিন্দি রিমেক ‘অনুপমা’তে নন্দিনীর চরিত্রে অভিনয় করতেন আনাঘা।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল








